1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 10, 2026, 6:13 pm

রাজশাহী গোদাগাড়ীতে বিশ্বব্যাংকের সহায়তায় ‘রিজিলিয়েন্ট আরবান’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, May 11, 2026
  • 84 Time View

রাজশাহী গোদাগাড়ীতে বিশ্বব্যাংকের সহায়তায় ‘রিজিলিয়েন্ট আরবান’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জলবায়ু সহনশীল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান’ (সিআইপি) শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট’ (আরইউটিডিপি) প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

রবিবার (১১ মে) সকালে গোদাগাড়ী উপজেলা কার্যালয়ের হল রুমে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ নাজমুস সাদাত রত্ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাঃ সারওয়ার জাহান।

কর্মশালায় প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বিশেষজ্ঞগণ জানান, দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং গ্রামীণ ও নগর এলাকার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

এলজিইডির এই মেগা প্রকল্পটি দেশের ৩৬টি জেলার মোট ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হচ্ছে, যার ফলে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এর মধ্যে অর্ধেকই নারী সুবিধাভোগী।

গোদাগাড়ী পৌরসভার জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে— উন্নত রাস্তা ও ফুটপাত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সড়ক বাতি, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল সংস্কার, ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট এবং ব্রিজ-কালভার্ট নির্মাণ। এছাড়া সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতেও এই প্রকল্প বিশেষ গুরুত্ব দেবে।

সভাপতির বক্তব্যে ইউএনও ও পৌর প্রশাসক মোঃ নাজমুস সাদাত রত্ন বলেন, “গোদাগাড়ী পৌরসভাকে একটি বাসযোগ্য ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম শহর হিসেবে গড়ে তুলতে এই কর্মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় নাগরিকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো চিহ্নিত করে এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

কর্মশালায় অন্যান্যের মধ্যে প্রকল্পের ভারপ্রাপ্ত টিম লিডার ও পরিবেশবিদ বিশেষজ্ঞ আহসান ইমাম, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি. এস মেহমুদ, মোঃ হাবিবুল হক এবং পরিবেশবিদ বিশেষজ্ঞ মাহমুদা খাতুনসহ পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি