1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

অভয়নগরে বিষধর সাপের কামড়ে মারা গেলেন বিপ্লব দাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৯৩ Time View

অভয়নগরে বিষধর সাপের কামড়ে মারা গেলেন বিপ্লব দাস

ক্রাইম রিপোর্টার : যশোর

অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে মুদি দোকানের কর্মচারী সুশান্ত দাসের পুত্র বিপ্লব দাস নামের এক যুবকের মৃত্যু হয়েছে। কোলে ঢলে ঢলে পড়ে।তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার নির্ভরযোগ্য ও পরিবারের পক্ষ থেকে জানা যায়,গতকাল রাত প্রায় ১০ টার দিকে ভাটপাড়া বাজারের মৃত শিব দাসের পুত্র অভিজিতের দোকানে কর্মচারী ছিলেন বিপ্লব (২৪)।দোকানের চাউলের বস্তা আনতে গেলে বাম হাতে বিষধর সাপে কামড় দেয়।তাৎক্ষণিক দোকান মালিক অভিজিত মোটর সাইকেল যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাসকে মৃত বলে ঘোষনা করেন।

কর্তব্যরত চিকিৎসক বলেন,বিষধর সাপে তার মৃত্যু হয়েছে।কি সাপে বাম হাতে কামড় দিয়েছে সঠিকভাবে কেউ তথ্য দিতে পারেনি। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। দোকান মালিক অভিজিত বলেন,চাউলের বস্তা টানার সময় বিপ্লব দাসের বাম হাতে বিষধর সাপে কামড় দিলে আমার প্রতিষ্ঠান বন্ধ করেই মোটর সাইকেল যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি।সাথে সাথে পরীক্ষা করতে বললে রিপোর্ট আসার পরে জানতে পারি বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।আমি আজ মর্মাহত।আমি এ অকাল মৃত্যু কোনরকম মেনে নিতে পারছি না। প্রত্যক্ষদর্শী রাম কৃষ্ণ বলেন,আমি সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিই।বিপ্লব দাসের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এক পলক দেখার জন্য বিপ্লব দাসের বাড়িতে সমবেত হতে থাকে।এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।আমরা তার আত্নার শান্তি কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :