
বাস্তবতার নিরিখে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত হতে হবে
…..অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি
সাংবাদিক রতন মন্ডল
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন,জীবনের লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের আবেগ তাড়িত না হয়ে বাস্তবতার নিরিখে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার যে লক্ষ্য নিয়ে ছাত্র- ছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয় সেটা সফল হবে।
সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের মাঠে এক শিক্ষার্থী সমাবেশে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ, উপবৃত্তি প্রদান করছে এবং পাঠগ্রহণের সুষ্ঠু পরিবেশের জন্য সুবিশাল একাডেমিক ভবন করে দিচ্ছে। কাজেই শিক্ষার্থীদের উচিত এই সুবিধা কাজে লাগিয়ে সমাজে ভাল মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সুশিক্ষা অর্জন করা। কলেজের অধ্যক্ষ বসির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জেলা আওয়ামীলীগের সদস্য মুকিতুর রহমান রাফি, উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল, ভাইস চেয়ারম্যান এম.এ মতিন মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রানী দাস পাখি।
এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোবারক আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম ফাইয়ান, যুগ্ন-সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হামিদুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল মমিন শেখ রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, প্রভাষক অন্নদা শংকর রায়, প্রভাষক কাশফি আজাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দসহ বিদায়ী পরীক্ষার্থী ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্বারক হিসাবে ক্রেস্ট প্রদান করেন অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তাহমিনা আক্তার স্মৃতি, শিক্ষক-শিক্ষিকামন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা প্রভাষক মোছাঃ মিথুন বানু এবং অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অর্নাস বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্র তামিম সরদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ (ভারঃ) নুর হোসেন নান্নু এবং সঞ্চালনা করেন পদার্থ বিভাগের প্রভাষক সোহেল রানা মন্ডল ও ইংরেজি বিভাগের প্রভাষক নুর মোহাম্মদ সিদ্দিক।
এবারের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় গোবিন্দগঞ্জ সরকারি কলেজ থেকে বিভিন্ন বিভাগে মোট ৫৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিভিন্ন বিভাগে ১৪১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং এই ভর্তি কার্যক্রম এখনো চলমান রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply