
কক্সবাজারে হোটেলে পর্যটকের মৃ*ত্যু, দুই নারীসহ আট*ক ৪
বিস্তারিত..🗞️
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মোহাম্মদ রুবেল (৪২) নামে এক পর্যটকের মৃ*ত্যু হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আ*টক করেছে পু’লি’শ।
নি*হ’ত রুবেল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে।
আট*ক”কৃত’রা হলেন— রুবেলের বন্ধু মো. মামুন (৪৮), মো. মোতালেব (৩৬) এবং কক্সবাজারের স্থানীয় দুই নারী।
বুধবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা রুবেলকে মৃ*ত ঘোষণা করেন।
হোটেল সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর নওগাঁ থেকে প্রাইভেটকার যোগে চালকসহ কক্সবাজারে আসেন রুবেল। ওই দিন তিনি কলাতলী হোটেল-মোটেল জোনের হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলে ওঠেন।
পরে চালক ফিরে গেলেও রুবেল সেখানেই অবস্থান করছিলেন। এর মধ্যে ২০ অক্টোবর নওগাঁ থেকে তার আরও চার বন্ধু কক্সবাজারে এসে একই হোটেলে ওঠেন।
মঙ্গলবার রাতে হোটেলের ৪০৭ নম্বর কক্ষে বন্ধুদের সঙ্গে অবস্থানকালে রুবেল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশ হোটেলটি পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে পর্যটকের মৃ*ত*দে*হ উদ্ধার করে। এ সময় হাসপাতালে উপস্থিত দুই নারী ও দুই পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য আ*টক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অতিরিক্ত ম*দ্য*পানের কারণে তার মৃ*ত্যু হয়ে থাকতে পারে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
মৃ*তে*র লা_শ কক্সবাজার জেলা সদর হাসপাতালের ম_র্গে রাখা হয়েছে।
Leave a Reply