1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 8, 2026, 9:44 am

বিজ এনজিও কৃষি কর্মসূচির উদ্যোগে ধাপের হাট শাখার উপকারীভোগীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, June 29, 2025
  • 214 Time View

বিজ এনজিও কৃষি কর্মসূচির উদ্যোগে ধাপের হাট শাখার উপকারীভোগীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এনজিও এর কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলার ধাপের হাটে শাখার বিজ সমিতির গ্রাহকদের মাঝে ২০০০ ফলদ বৃক্ষের চারা,১০০০ আম ও ১০০০ লিচু বিতরণ করা হয়েছে।

২৮ জুন শনিবার বিকেলে ধাপেরহাট শাখার
বিজের অফিস কার্যালয় থেকে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ধাপেরহাট শাখা ম্যানেজার আকাশ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পলাশবাড়ী সাব-জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম।

বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্রাকৃতিতে বিপর্যয় ঘটছে। এ থেকে পরিতান পেতে আমাদের সবাইকে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং নাইট্রোজেন গ্রহণ করেন এর ফলে পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। এজন্য আমাদেরকে বাড়ির আশেপাশেসহ ফাঁকা জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে। পরে গাছ লাগানো ও পরিচর্যা বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনায় করেন কৃষি প্রোগ্রাম সাপোর্ট অফিসার তপন কুমার সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি