1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 21, 2026, 2:40 pm

গাইবান্ধা ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : Monday, September 21, 2026
  • 9 Time View

গাইবান্ধা ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

‎রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধার সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিদর্শক তরুণ কুমার রায়-এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম অভিযানটি পরিচালনা করে।

‎অভিযানে নম্বরবিহীন একটি কালো রঙের SUZUKI GIXXER SF 250 ABS মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় চালক মো. শাহিন সরকার (৩৯)-এর পিঠে ঝুলানো একটি ব্যাগ থেকে সাদা স্কচটেপ ও কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নীল জিপারযুক্ত পলিব্যাগের ভেতর ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়।

‎আটক শাহিন সরকারের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগেরপাড়া গ্রামে। অভিযানকালে ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেল, একটি Redmi Note 15 স্মার্টফোন এবং একটি Symphony BL104 বাটন ফোন জব্দ করা হয়েছে।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‎জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ সফল অভিযানে আবারও স্পষ্ট হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এমন ধারাবাহিক ও কঠোর অভিযান ভবিষ্যতেও চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি