
পলাশবাড়ীর পল্লীতে কচুরি ফুল তুলতে গিয়ে নিভে গেল নীরবের প্রান
ওমর ফারুক পলাশবাড়ী গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে পুকুরে ফুটন্ত কচুরি ফুল তুলতে গিয়ে নীরব নামের আট বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ৭ নং ওয়ার্ডের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত নীরব পুটিমারি গ্রামের আব্দুল্লাহ ব্যাপারির প্রথম সন্তান।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে বেশকিছু বাচ্চার সাথে কচুরি ফুল তুলতে যায় নীরব। এসময় পুকুরে আকস্মিক ডুবে যায় নীরব। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাঁকে ভাসতে না দেখে তার সহপাঠীদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় উদ্ধার করে নীরবকে।
হাস্যজ্জল শিশু নীরবের অকাল মৃত্যুতে ঐ এলাকায় মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে।
নীরবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান(রিপন)। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । একইসাথে পানিতে ডুবে শিশুমৃত্যুর ঝুঁকি এড়াতে শিশুদের সবসময় সার্বক্ষণিক নজরে রাখা এবং বাড়ির পাশের ডোবা, পুকুর বা জলাশয়ের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া অত্যন্ত জরুরি বলে ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান।
© All rights reserved © 2025
Leave a Reply