1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বাগেরহাট জেলা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসেপড়ায় ৫ বিচারপ্রার্থী হাসপাতালে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

বাগেরহাট জেলা জজ আদালত ভবনের ছাদের
পলেস্তারা খসেপড়ায় ৫ বিচারপ্রার্থী হাসপাতালে
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদেও পলেস্তার খসেপড়ে পাঁচ বিচারপ্রার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের নিচতলায় কচুয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনের বারান্দার ছাদের পলেস্তার খসেপড়ে এই দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা দূর্ঘটনায় আহত বিচারপ্রার্থীদের দেখতে হাসপাতালে যান। সেখানে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
আহতরা হলেন, সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিুল্লাহ শেখ (২৮), ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। আহতদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন জানান, বাগেরহাট জজ আদালতের নিচতলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তার হঠাৎ করে খসে পড়ে। এসময় ওই বারান্দায় দাঁড়িয়ে থাকা পাঁচজন বিচার প্রার্থীর মাথায় পলেস্তার খসে পড়ে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে ভর্তি ওই বিচার প্রার্থীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
পুরানো এই আদালত ভবনের অনেকস্থানে ফাটল ধরেছে। ভবনের যেসবস্থানে পলেস্তার খসে পড়ছে এবং ফাটল ধরেছে তা দ্রুত সংষ্কার করতে গনপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে বলে জানান এই আইন কর্মকর্তা।
বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন জানান, আদালত ভবনের পলেস্তার খসে দূর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর নয়। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :