1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার,

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার,

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার দীর্ঘদিনের পলাতক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই অভিযানে মামলার ভিকটিম এক কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প ও র‍্যাব-১০-এর লালবাগ ইউনিটের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চকবাজার থানার বকশীবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মো. জাহিদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ১৬ বছর বয়সী কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহিদ পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনুস শরীফের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর বাউফল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ওই বছরের ৯ নভেম্বর কলেজে যাওয়ার পথে অভিযুক্ত ও তার সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় মামলা করেন।

মামলার তদন্ত চলাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ভিকটিমের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। এতে পলাতক আসামিকে গ্রেপ্তার এবং কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করতে আসামি ও উদ্ধার হওয়া কলেজছাত্রীকে প্রথমে ঢাকার চকবাজার থানায় নেওয়া হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাদের বাউফল থানায় হস্তান্তর করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তরুণীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
৭/৭/২০২৬
বাউফল প্রতিনিধি
০১৭২৫০৯৮৭৬৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :