
আক্রমণের শিকার বিপদগ্রস্ত একজন সাংবাদিককে কীভাবে আরও বিপদগ্রস্ত করা হয় তা এই ছবিতেই প্রমান। সম্প্রতি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিদের হামলায় আহত হন সাংবাদিক কিবরিয়া। তার বিয়ের আগে এই ছবি গুলো দিয়ে বিয়ে ভেঙে দিতে উঠে পরে বসে একটি চক্র, যা তার স্ত্রীকেও পাঠানো হয়েছিলো। এখন তা পুনরায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। ছবিতে দেখা যায় AI দিয়ে তার ছবির সাথে এক নারীর ছবি বসিয়ে রেখেছে, যা খালি চোখে বোঝার উপায় নেই। ছবি গুলো নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাতে সাংবাদিক কিবরিয়া বিচার না পায় কিংবা তার পাশে কেউ এগিয়ে না যান অথবা প্রশাসন আইনগত সহযোগিতা করেন ইত্যাদি।
নোট:
আর কেউ না থাকলেও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ কিবরিয়া ও তার পরিবারের পাশে আছে এবং থাকবে।
বি:দ্র:
ছবি গুলো নেটদুনিয়ায় ছেড়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এ কারণে যে, কীভাবে একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কতভাবে হয়রানি কিংবা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
মূলকথা:
গোটা এই কার্যক্রমের সাথে মাদক কারবারি এবং সিন্ডিকেটের সদস্যরা জড়িত।
© All rights reserved © 2025
Leave a Reply