1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

দিনাজপুরবাসীর জন্য সুখবর: দিনাজপুরে আসছে ইবনে সিনা হাসপাতাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

দিনাজপুরবাসীর জন্য সুখবর: দিনাজপুরে আসছে ইবনে সিনা হাসপাতাল

মোঃ আমিরুল ইসলাম দিনাজপুর সদর প্রতিনিধি

উত্তরবঙ্গের মানুষের জন্য এক আনন্দের সংবাদ। দেশের অন্যতম স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা এবার দিনাজপুরে তাদের নতুন শাখার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
আজ আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়েছে। হাসপাতালটি চালু হলে দিনাজপুরসহ আশপাশের জেলার মানুষ আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিজ এলাকাতেই পাওয়ার সুযোগ পাবেন।
জানা গেছে, এখানে অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও আধুনিক মেশিনের মাধ্যমে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হবে। ফলে উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী হওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা। আমরা আশা করি, দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে হাসপাতালটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।
দিনাজপুরের স্বাস্থ্যসেবায় এটি হতে পারে এক নতুন দিগন্তের সূচনা।
দৈনিক ভোরের সময়
দিনাজপুর সদর প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :