
একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সূর্য, নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ শোহানুর রহমান শাহিন
পঞ্চগড়ের জেলা বোদা উপজেলায় বিয়ের বাড়ির গ্রাম পূজা দেখে বাড়ি ফেরার পথে। মালবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সূর্য (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৬ জুলাই, সোমবার বিকেলে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বোয়ালমারী মন্দির সংলগ্ন এলাকায়। রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সূর্য বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বোয়ালমাড়ী গ্রামের সুবাস চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের গ্রাম পূজা দেখে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গেলে ‘নানা বল সাবান’নানা বল-এর মালবাহী একটি কাভার্ড ভ্যান সূর্য কে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সূযকে দেখে মৃত্য ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা কাভার্ড ভ্যানটির চালক ও প্রতিষ্ঠানের একজন সেলস ম্যানেজারকে আটক করে পুলিশে খবর দেন।
তার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
© All rights reserved © 2025
Leave a Reply