
বগুড়ায় সাজাপ্রাপ্ত কয়েদি আবু বক্কর সিদ্দিকের মৃ*ত্যু
আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া
বগুড়া জেলা কারাগারে আটক ৩০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত কয়েদির নাম মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৫)। তিনি কাহালু থানার পাবহাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কয়েদি নং–৩৩৬৮/এ মোঃ আবু বক্কর সিদ্দিক অসুস্থ হয়ে পড়লে গত ৬ ফেব্রুয়ারি তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, মহামান্য আদালত একটি মামলায় তাকে ৩০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।
কয়েদির মৃত্যুর বিষয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply