
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা এনসিপির সমন্বয় কমিটি গঠন
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ১০৬ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ( ২ ফেব্রুয়ারি) জেলার জাতীয় নাগরিক পার্টির আহবায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী ও সদস্য সচিব রামেন্দু মজুমদার দলীয় প্যাডে এই কমিটি অনুমোদন দেন।
কমিটিকে প্রধান সমন্বয়কারী সৈয়দ মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম-সমন্বয়কারী মাহমুদুল হাসান তুহিন, যুগ্ম-সমন্বয়কারী লিপন আহমেদ, ইজাজ আহমেদ, মো. ফয়জুর রহমান, মো. ইমরান আহমদ, ডাক্তার শাহীন আহমদ, মো. সাদিকুর রহমান, দেলোয়ার হোসেন মাসুম বিল্লাহ, মো. হযরত আলী, মো. নুনু মিয়া, মো. নিজাম মিয়া, মো. শাহ আলম, মো. আলী হায়দার, মো. জাহাঙ্গীর আলম রানাসহ সিনিয়র সদস্য ও সদস্য নিয়ে ১০৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ সময় কমিটির সিনিয়র যুগ্ম-সমন্বয়কারী মাহমুদুল হাসান তুহিন বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে কাজ করবেন এবং জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন।
দেশের মানুষ দীর্ঘদিন তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে, এবং এই পরিবর্তনের লক্ষ্যে কাজ করা তাদের মূল লক্ষ্য।
© All rights reserved © 2025
Leave a Reply