1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় আসামীদের ২ দিনের রিমান্ড মঞ্জুর 

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ Time View

গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় আসামীদের ২ দিনের রিমান্ড মঞ্জুর

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায়

গ্রেফতারকৃত ছয় আসামিদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গোবিন্দগঞ্জ চৌকি আদালত।

রোববার গাইবান্ধা জেলা কারাগার থেকে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে আসামীদের হাজির করার পর আইনজীবী তাদের ৭দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গালীব হাসান প্রত্যেক আসামীকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। মারপিট ও গাড়ী ভাংচুরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে ঐ রাতেই রাতভর অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :