জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে উত্তাল গাইবান্ধা জাপা নেতাদের তীব্র ক্ষোভ ও বিক্ষোভ মিছিল
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা জিএম কাদেরের উত্তরার বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাইবান্ধার রাজনীতি। এই ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমেছেন জাতীয় পার্টি, গাইবান্ধা জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা।
বুধবার বিকেলে গাইবান্ধা জেলা কার্যালয় (কাঠপট্টি) থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।
মিছিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকার এবং জেলা শাখার সভাপতি সরোয়ার হোসেন শাহীনসহ জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা সভাপতি সরোয়ার হোসেন শাহীন তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেন,"ষড়যন্ত্র আর হামলা চালিয়ে জাতীয় পার্টিকে জনগণের মন থেকে মুছে ফেলা যাবে না।
এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার গোড়াপত্তন হয়েছিল জাতীয় পার্টির আমলেই। চেয়ারম্যান সাহেবের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় রাজপথে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।"
উল্লেখ্য, গত ১২ অক্টোবর (সোমবার) সকালে ঢাকার উত্তরায় অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে এই দুষ্কৃতকারীরা হামলার ঘটনা ঘটায়।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.