সমকাল গাইবান্ধা জেলা প্রতিনিধির মাসুম লোমেন ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
দৈনিক সমকালের গাইবান্ধা জেলা প্রতিনিধি মাসুম লোমেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে বাণিজ্য মেলা থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আহত হন সাংবাদিক মাসুম লোমেন।
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপারের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
একই সঙ্গে সাংবাদিক মাসুম লোমেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.