সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার ৬ নম্বর আসামি গ্রেপ্তার
মোঃ আজগর আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার আলোচিত কলেজছাত্র জাকারিয়া খান হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মো. সাগর ওরফে মো. মোস্তাফিজুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা পৌরসভার লেকভিউ রিসোর্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়ার বাসিন্দা। মামলার তথ্য অনুযায়ী, তার পিতার নাম মো. হাসান উল্লেখ করা হলেও প্রকৃত নাম মো. শাহাজান আলী ওরফে বাবু বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বিরোধের জেরে কলেজছাত্র জাকারিয়া খান ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত জাকারিয়া খানের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি হিসেবে মো. সাগর ওরফে মো. মোস্তাফিজুর রহমানের নাম রয়েছে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকে মামলার আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। সর্বশেষ সাগরকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.