ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ, ট্যাব বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম
মোঃ আমিরুল ইসলাম জেলা প্রতিনিধি দিনাজপুর:
“ব্যক্তি নয়, পরিবারই হলো উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে ট্যাব বিতরণ করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
১০ ও ১১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, প্রতিদিন ৯টায় দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর আমীন শরীফ।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান এবং ট্যাব বিতরণের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ ও কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শহর সমাজসেবা কার্যালয়, দিনাজপুর এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুর সদরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.