গাইবান্ধায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে গাইবান্ধা জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এটিএসআই থেকে টিএসআই এবং এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতির জন্য পরীক্ষার্থীরা এতে অংশ নেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা মোঃ শরীফ আল রাজীব, পিপিএম; সহকারী পুলিশ সুপার, রৌমারী সার্কেল, কুড়িগ্রাম মোঃ রাসেল কবির এবং আরআই, পুলিশ লাইন্স, গাইবান্ধা মোঃ আমিরুল ইসলাম।
বাংলাদেশ পুলিশের চলমান বহুমাত্রিক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিভাগীয় পরীক্ষা পুলিশ সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাগত সক্ষমতা মূল্যায়নের পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.