দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক
মোঃ আজগর আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ৬৯৬ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপ উদ্ধার করেছে এসআরবি-৬। এ সময় মাদক বহনের অভিযোগে ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ফাতেমা খাতুনসহ দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর একটি অভিযানিক দল দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে ৬৯৬ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে উদ্ধার করা মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দক্ষিণ কুলিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। উদ্ধার করা উইনকোরেক্স সিরাপগুলো ভারতীয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এসআরবি-৬-এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় ফাতেমা খাতুন (৪৮) এবং একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৩)-কে আসামি করা হয়েছে।
মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০১, তারিখ-০৩/১০/২০২৬।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, এসআরবি-৬-এর পক্ষ থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি ফাতেমা খাতুনকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও বেচাকেনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.