গোবিন্দগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
"কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬ এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো: মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোঃ জসিম উদ্দীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষকদের বিভিন্ন ধরনের সরকারি কৃষি সেবা, উপকরণ, প্রণোদনা, ঋণ, প্রশিক্ষণসহ নানা সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং তাদের কাছে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।
উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ২ হাজার ৬৫২ জন কৃষকের মাঝে কৃষক কার্ড দেওয়া হচ্ছে। এর মধ্যে ২ হাজার ৫৭৯ জন কৃষকের ব্যাংক একাউন্টে অনলাইনের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হয়েছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.