গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটির ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার জসিম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)একেএম হেদায়েতুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এর আগে প্রতিমন্ত্রী কে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এছাড়াও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গাইবান্ধা অবহেলিত ও নদীভাঙনকবলিত একটি জেলা। এখানকার চর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি খাতের প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকের অবাধ ব্যবহার রোধ করা অত্যন্ত জরুরি।
মন্ত্রিপরিষদের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি জেলার সামগ্রিক উন্নয়ন, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে গাইবান্ধাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চেষ্টা করবো। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.