গাইবান্ধায় সনাতনীদের নিয়ে “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও.আইন-শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলার সকল পূজামণ্ডপে নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সনাতনী দের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, স্বেচ্ছাসেবক নিয়োগ ও পরিচয়পত্র নিশ্চিতকরণ, CCTV/IP ক্যামেরা স্থাপন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক প্রবেশ-বাহির পথ, শব্দযন্ত্র ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও কোনো ধরনের গুজব, অপপ্রচার, সন্দেহজনক ব্যক্তি বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়। প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)।ডি.এম. হাসিবুল বেনজীর,
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস)মোঃ আরাফাত হোসেন, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও গাইবান্ধা জেলার ৭ টি উপজেলার পূজা উদযাপন কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত সকলের সহযোগিতায় নিরাপদ ও আনন্দময় হবে শারদীয় দুর্গোৎসব।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.