ফকিরহাট, পলাশবাড়ী, গাইবান্ধা:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাগান ভিলা এলিট সোসাইটির উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বাগান ভিলা এলিট সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান উপস্থিত থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
স্থান: ফকিরহাট, পলাশবাড়ী, গাইবান্ধা।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.