পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাগান ভিলা এলিট সোসাইটি।
সংগঠনটির পক্ষ থেকে স্থানীয়ভাবে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনের মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পাশাপাশি তরুণ সমাজকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
বাগান ভিলা এলিট সোসাইটির উদ্যোগে ফকিরহাট, পলাশবাড়ী, গাইবান্ধা এলাকায় সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
সংগঠনটির সংশ্লিষ্টরা বলেন, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.