গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মিজানুর রহমান মিজান। এরআগে, ১৬ সেপ্টেম্বর বুধবার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ আদেশ দেন।
এ মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের দুদু মিয়ার মেয়ে দুলালী বেগমের সাথে একই উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বোগদহ পলুপাড়ার ফইম উদ্দিনের ছেলে বিরাজ আলীর সাথে ৮/৯ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে ২টি সন্তান জন্ম গ্রহণ করে। কিন্তু বিরাজ আলী তুচ্ছ ঘটনায় সব সময় ঝগড়া বিবাদ করে আসছিল। এক পর্যায়ে স্ত্রী দুলালী ও সন্তানদের ভরন পোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এর পর দুলালী বেগম বাবার বাড়িতেই থাকে। জীবন বাঁচার তাগিদে দুলালী বেগম পার্শ্ববর্তী বালুয়াহাটের এক বাড়িতে ঝিয়ের কাজ করে। দুলালী বেগম কাজ শেষে বাড়ি ফেরার পথে গত ২০০৭ সালের ১৪ মে রাত ১১টার দিকে বাড়িতে আসার সময় আসামী বিরাজ আলীসহ তার সঙ্গীয় ৪/৫ জন দুলালী বেগমের পথরোধ করে তাকে জোর পূর্বক বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুলালী বেগম যেতে না চাইলে বিরাজ আলী স্ত্রী দুলালীকে ধারালো ছোরা দিয়ে এলোপাথাড়িভাবে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় দুলালীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সে মারা যায়।
এ ঘটনায় দুলালীর মামা শহিদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.