গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান এবং পুলিশ সুপার মো. জসীমউদ্দিন। এছাড়াও সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.