গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও'র ওপর বালুদস্যুদের হামলা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা হামলার শিকার হয়েছেন। এসময় করতোয়া নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংসের সময় বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানসহ অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করেন।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর ও চকরহিমাপুর,চাঁদপুর খলসী বোয়ালিয়া,সমসপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় বালু উত্তোলনের দায়ে ৪টি মেশিন ধ্বংস করা হয়। অভিযানকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন ধ্বংসের সময় বাঁধের উপর থেকে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করে বালুদস্যুরা। তখন ড্রেজার মেশিন ধ্বংসের সময় বালুদস্যুদের হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে এসিল্যান্ড তামশিদ ইরাম খানসহ পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.