গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক
ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এর আগে পাবলিক লাইব্রেরী চত্বর একটি বিশাল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলার সকল ইমারত নির্মাণ ও রংমিস্ত্রী শ্রমিকরা অংশ নেয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু।
গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানী, শ্রমিক নেতা অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম, সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম, জেলা সদস্য সাইফুল ইসলাম, সুমন মিয়া প্রমুখ।
বক্তারা জানান, একটি কুচক্রি মহলের কারণে গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারা দীর্ঘ বছরের পর বছর সংগঠনকে কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু আজ সাধারণ সদস্যদের উৎসাহ্য উদ্দীপনার মধ্যে সকল সদস্য একত্রিত হয়ে পুনরায় সংগঠনটিকে শক্তিশালী ও সচল করে শ্রমিক অধিকার আদায়ের জন্য সাধারণ সভার আয়োজন করা হয়। সভাশেষে মমতাজুর রহমান বাবুকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে উক্ত কমিটি নির্বাচনের ব্যবস্থা করবেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.