পলাশবাড়ীর মাদকসেবীদের আখড়া বন্ধের দাবিতে মানববন্ধন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে মাদকসেবীদের আখড়া বন্ধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসীর আয়োজনে ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে যুবসমাজ, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন পবনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইফুল ইসলাম, ফকিরহাট মদিনাতুল কওমি মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম, ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইমাম মুনজরুল ইসলাম, শফিকুল ইসলাম লিখন, সমাজসেবক এস এম বিপ্লব ইসলাম, হরিনাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই রানা, সাংবাদিক আসাদুজ্জামান রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, মাদক কারবারি ও মাদকসেবীদের তৎপরতায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে উচ্চ শব্দে গান-বাজনা ও নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে। পাশাপাশি এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে বলে তারা দাবি করেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.