গাইবান্ধার সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রী লিংকনের সঙ্গে জামায়াতের ৪ এমপির সাক্ষাৎ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাইবান্ধার চারটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা।
সাক্ষাৎকারে গাইবান্ধা-১, গাইবান্ধা-২,গাইবান্ধা-৩ ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্যরা ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
এ সময় গাইবান্ধার চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়।
সংসদ সদস্যরা বলেন,গাইবান্ধার উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ উদ্যোগ, সমন্বিত প্রচেষ্টা এবং কার্যকর পদক্ষেপ প্রয়োজন। জেলার মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের প্রত্যাশা পূরণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সাক্ষাৎকালে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। জেলার মানুষের কল্যাণে সরকারের উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
গাইবান্ধার উন্নয়ন ও মানুষের কল্যাণকে সামনে রেখে ভবিষ্যতে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.