এই মহিলাকে অনেকে ম্যাজিস্ট্রেট ভাবতেছেন। উনি কিন্তু ম্যাজিস্ট্রেট নাহ।
এই নারীর নাম জাকিয়া সুলতানা। তিনি ‘আস্থা পোশাক শিল্প’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক।
আর যেই নিউজ ভাইরাল হয়েছে আসল সত্য হলো, তিনি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কখনো অভিযোগ ও করেন নাই।
মূলত রাজবাড়ী শহরে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করেই তাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মা*ধর করা হয়েছে।
পরে পুলিশ জাকিয়া সুলতানাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উনার প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টি হিসাব বুঝিয়ে না দিয়ে অন্য একটি দোকানে চলে যান মুলত এই ঘটনাটি নিয়েই ঝামেলা শুরু হয়।
বিষয়টি নিয়ে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে লিখিত অভিযোগ করার পর থেকেই তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিলো।
জাকিয়া সুলতানা বলেন, ‘শনিবার পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে কয়েকজন যুবক আমার ওপর হামলা চালায়। ভিডিওতে যাদের লা* থি দিতে দেখা গেছে, তারা কাপড় বাজারের ব্যবসায়ী ও ব্যবসায়ীদের কর্মচারী।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আমার প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টিকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে।
এ নিয়ে এর আগেও বাজার কমিটির কাছে একাধিকবার অভিযোগ ও সালিশ হয়েছে।’ তবে কোনো সমাধান হয়নি বলে দাবি তার।
জাকিয়া সুলতানা জানান, তার প্রতিষ্ঠানের মাধ্যমে জেলার ২৬টি সাব-সেন্টারে প্রায় চার হাজার নারী কাজ করছেন। তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এসব নারী কর্মীর কর্মসংস্থানও ঝুঁকির মধ্যে পড়বে।
তিনি বলেন, ‘আমি একজন নারী উদ্যোক্তা। আমার প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করে।
আমাকে এভাবে প্রকাশ্যে মা*ধর ও অপমান করা হয়েছে।
আমি এর বিচার চাই। আমি এ ঘটনায় মামলা করব এবং সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে বিষয়টি তুলে ধরবো...!
এইদিকে বাজারের স্থানীয় যারা রয়েছে তাদের দাবী একজন নারীকে জোরপূর্বক কাজ করতে বাধ্য করার চেষ্টা করেন জাকিয়া সুলতানা এই অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনার সৃষ্টি হয়েছে।
পুলিশের তথ্য মতে জাকিয়া সুলতানা এখনো মামলা দায়ের করেনি।
অনেক ভুল তথ্য ছড়িয়েছে প্রথমে। যাই হোক, তথ্য ভুল হলে কি হবে উনাকে যেভাবে প্রকাশ্যে হেনেস্তা করেছে সেটা মোটেও ঠিক করে নাই। এটার বিচার অবশ্যই হওয়া উচিত।
#viralnews
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.