রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্ত্তীর পরিবারসহ সারাদেশে হত্যার প্রতিবাদ ও বিচার এবং লোডশেডিং বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্ত্তীর পরিবারসহ সারাদেশে হত্যার প্রতিবাদ ও বিচার এবং লোডশেডিং বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের ১নং রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে কিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি বন্যায় নেপালে শত শত প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিপিবি জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদজামান রব্বানী, সম্পাদক মন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, রেবতী বর্মণ, সাদেকুল ইসলাম মাস্টার, মিতা হাসান, সুপ্রিয়া ঘোষ, যোগেশ্বর বর্মণ প্রমুখ।
বক্তারা বলেন, রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনাটি দেশ-বিদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যা মানুষকে ভীতির মধ্যে ফেলে দিয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা উচিত।
বক্তারা এই হত্যাকা এছাড়াও হত্যার প্রতিবাদ ও বন্ধের দাবি জানান। বক্তারা আরও বলেন, সারাদেশে ঘন ঘন লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে লোডশেডিং বন্ধ, গ্যাস-বিদ্যুৎ-সার সরবরাহ নিশ্চিত, কলকারখানায় শ্রমিক ছাঁটাই ও বন্ধের প্রতিবাদ জানান। তারা শিক্ষক পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ন্যায় বিচার ও সারাদেশে হত্যা বন্ধের জানান বক্তারা।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.