ঢাকা টিটিসি ছাত্রদলনেতা সাগর ফকিরের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন
ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সাগর ফকিরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীসহ তিন শতাধিক মানুষের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন, অর্থ সংগ্রহ, ব্যবস্থাপনা ও তাবারুক বিতরণের কার্যক্রমে সাগর ফকিরের সঙ্গে তাঁর বন্ধুরা সক্রিয়ভাবে কাজ করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক জনাব মো. আলমগীর হোসেন ও জনাব মো. রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয় এবং তাঁর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষার ওপর আলোচনা করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে তাঁদের ভূমিকার জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়।
এছাড়াও দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত তিন শতাধিক মানুষের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
আয়োজক মো. সাগর ফকির বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজন সফল করতে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.