গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোতে দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোতে দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
২৬ আগষ্ট বুধবার বেলা ২টার সময় বাংলোর বাথরুমে সহকর্মীদের অজান্তে তিনি এ ঘটনা ঘটান।
নিহত হাবিবুর রহমানের বাড়ি নীলফামারী জেলা শহরের সরকার পাড়ায়। পারিবারিক জীবনে তাঁর ৮ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনার সময় তিনি স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনের ভিডিও কলে যুক্ত ছিলেন এবং লাইভে থাকা অবস্থাতেই বাথরুমে গলায় ফাঁস দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানান, স্ত্রীর সঙ্গে অভিমান করে ভিডিও কলে থাকা অবস্থায় কনস্টেবল হাবিবুর রহমান আত্মহত্যা করেছে।তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.