বগুড়ায় চাল বিতারণ না করে ভুয়া মাষ্টার রোল ডিলার আব্দুর রশিদ গ্রেফতার
বগুড়া জেলা ক্রাইম রিপের্টার:
বগুড়ার গাবতলীতে চাল বিতরণ না করে ভুয়া মাষ্টার রোল খাদ্যবান্ধব ডিলার আব্দুর রশিদ গ্রেপ্তার
জানা গেছে, সরকার দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশের ন্যায় বগুড়ার গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে ১৫ টাকা দরে চাল বিতরণ বিক্রি করছেন।
অনিয়মের খবর পেয়ে সোমবার (২৪ আগষ্ট) উপজেলার সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহম্মেদ সহ সঙ্গীয় পুলিশ সদস্য গন। সেখানে গিয়ে দেখতে পান চাল বিতরণ না করেই, চাল দেয়ার ভুয়া তালিকা তৈরি করা হয়েছে। এঘটনায় খাদ্য বান্ধবকর্মসুচির ডিলার ও ইউনিয়ন বিএনপিনেতা মোঃ আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।
গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ না করেই ভুয়া নামের তালিকা তৈরী করার অপরাধে ডিলার আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ডিলারের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছ
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.