শেখ হাসিনা পদত্যাগ করায়
গাইবান্ধায় বিএনপির বিজয় মঞ্চ
গাইবান্ধা প্রতিনিধি
ছাত্রদের একদফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় বুধবার সদর গাইবান্ধা থানা ও শহর বিএনপির যৌথ উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক বিজয় মঞ্চ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতী দলসহ অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
দলীয় কার্যালয় চত্বরে সদর থানা বিএনপির আহবায়ক শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে ও মোর্শেদ হাবীব সোহেলের সঞ্চালনায় বিজয় মঞ্চে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, মোশাররফ হোসেন বাবু, বিএনপি নেতা লোটাস খান, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, এসএম কামাল, ইউনুস আলী খান দুখু প্রমুখ।
শেষে জাতীয়তাবাদী সামাজিক সংস'দ (জাসাস) এর উদ্যোগে ‘আনন্দ মঞ্চ’ নামে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.