ফতুল্লা শান্তিধারায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি’র অভিযান মিলন-সাজিদ গ্রুপের ৩ সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।
মোঃ রাজিবুল ইসলাম রাজিব (ব্যুরো)
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্ববধানে ২৩/০৮/২০২৬ খ্রি. রাত ২১.৩০ ঘটিকায় ডিবি ক-জোনের একটি চৌকশ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ফতুল্লা শান্তিধারায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে সাইনবোর্ড এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসী মানিক গ্রুপের সাথে প্রকাশ্য দিবালোকে আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্রশস্ত্রসহ মারামারির কথা স্বীকার করে। এছাড়া ঘটনার সময় তারা মিলন-সাজিদ, শান্ত দের নেতৃত্বে অস্ত্রশস্ত্রসহ একত্রিত হয়ে সন্ত্রাসী কাযক্রম ও ডাকাতির প্রস্তুতি গ্রহণের কথা স্বীকার করে। এই ঘটনা সংক্রান্তে এসআই রুবেল মিয়া বাদী হয়ে ধৃত ও পলাতক সন্ত্রাসীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় এজাহার দায়ের করলে ফতুল্লা মডেল থানার মামলা নং-৭৭, তারিখ -২৪/০৮/২০২৬ খ্রি. ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নাম-ঠিকানা- ১। রকি সরকার @ নাঈম (২৫), পিতা- সায়েম সরকার, স্থায়ী সাং- ব্রজপুর, থানা-আত্রাই, জেলা-নওগাঁ, এ/পি- শান্তিধারা ১নং রোডস্থ নজরুল ইসলামের টিনসেট বাসার ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ; ২। আজমান @ লেম্বর(২৫),পিতা- সাহাবুল, স্থায়ী সাং- আসনপুর, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-শান্তিধারা ২নং রোডস্থ পানির পাম্পের পাশে ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩। রায়হান(২৩), পিতা-সাইদুর রহমান, স্থায়ী সাং- সুতারপাড়া, থানা-করিমগঞ্জ, এ/পি- শান্তিধারা ১নং রোডস্থ নজরুল ইসলামের টিনসেট বাসার ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত আলামত- ১। ০৬ টি রাম দা, ২। ০৩ টি তলোয়ার, ৩। ২ টি ছুড়ি, ৪। ১টি সুইজ গিয়ার, ৫। ২ টি সাইকেলের স্পোকেন দ্বারা তৈরী কুড়াল ৬। ২ টি এসএসপাইপ।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.