বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি:- শিক্ষার মানোন্নয়ন এবং পাশের হার বৃদ্ধি করার লক্ষে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এ-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার ফাতেমা যাহরা মুমু, থানা এসআই ( নিঃ) মো.সিরাজ, সাথোয়াই মার্মা, উপ- সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, প্রভাষক অমৃত চাকমা, বিএনপির উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা ( রায় বাবু), অভিভাবক অতীশ দীপংকর চাকমা, অর্ণব চাকমা প্রমূখ। আরও উপস্থিত ছিলেন পিটিএ কমিটি, শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকবৃন্দ।সঞ্চালনা করেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ।
বক্তারা- শিক্ষার মানোন্ননে শিক্ষার্থীদের পড়া লেখায় মনোযোগী হওয়া, মনোযোগী করা, এনড্রয়েট ফোন থেকে দুরে রাখা, নিয়মিত ক্লাস করা , মাদক সেবন থেকে দুরে রাখা, অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়া, লেখা-পড়া করছে কিনা নিয়মিত খোঁজ- খবর নেওয়া,শিক্ষকের সঙ্গে সবসময় সমন্বয় রাখা সহ শিক্ষকদেরও আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয়ে বিশদ্ আলোচনা করা হয়। তবে অনেকে দুঃখ প্রকাশ করে বলেন, পাহাড়ে বা দুর্গম এলাকায় উচ্চ বিদ্যালগুলো খন্ড কালীন শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনা করাসহ বিষয় ভিত্তিক শিক্ষক সংকট এবং বেসরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের মানবেত জীবন - যাপনের কথা তুলে ধরেন। তাই এই বিষয়ে ছাত্র- ছাত্রী অনুপাতে শিক্ষক নিয়োগ দেওয়াসহ বিদ্যালয়ের অন্যান্য সমস্যা সমাধানের জন্য শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.