সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল ,শোকজ করলো প্রশাসন
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলা আটঘর ইউনিয়নের একজন (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল.কথিত ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১২ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁকে কারণ দর্শানোর জন্য ( শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসন।
ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি নাম আক্কাচ মাতুব্বার। তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি উপজেলার গৌড়দিয়া গ্রেমে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের খাটের উপর খালি গায়ে বসে সরঞ্জাম ব্যবহার করে আগুন জ্বালিয়ে তিনি কথিত ইয়াবা সেবন করছেন। এ সময় তাঁর সামনে বসে থাকা অপর এক ব্যক্তির পা দেখা গেলেও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
তবে ভিডিওটির প্রেক্ষাপট নিয়ে ভিন্ন দাবি করেছেন আক্কাচ মাতুব্বার। তিনি বলেন, ভিডিওটি প্রায় দেড় বছর আগের। তাঁর দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর পার্শ্ববর্তী জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় কয়েকজন ব্যক্তি তাঁকে আটকে রেখে জোর করে ইয়াবা সেবন করা নেই এবং সেই সময় ভিডিওটি ধারণ করেন। তবে তারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয় তিনি কোন নাম প্রকাশ করেননি।
এ বিষয়ে সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ভাইরাল ভিডিওটি তাদের নজরে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.