বাউফলে মিড-ডে মিল: স্কুলে নিম্ন মানের খাদ্য সরবরাহের অ'ভিযোগ।
বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য পরিচালিত মিড-ডে মিল স্কুলের নিম্ন মানের খাদ্য সরবরাহের অ'ভিযোগ উঠেছে।
উপজেলার বগা ইউনিয়নে খাবার বিতরণকারী গ্রামীণ জন উন্নয়ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত স্থানে সরেজমিনে দেখা যায়, একটি স্যাঁতসেঁতে টিনশেড দোকানে সরবরাহের জন্য রাখা হয়েছে অপরিপক্ক কাঁচা সাগর কলা, যা শিশুদের খাবার হিসেবে কতটা উপযোগী, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া খাবার বিতরণের পরও সেখানে শতাধিক রুটি পড়ে থাকতে দেখা যায়। অথচ নির্ধারিত সংখ্যার খাবার বিতরণের পর এতো রুটি অবশিষ্ট থাকার কথা নয় বলে সংশ্লিষ্টদের অ'ভিযোগ।
একই সঙ্গে রুটি ও ডিম নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার অ'ভিযোগও রয়েছে। এছাড়াও জেলা থেকে সরবরাহ করা ডিম, কলা ও রুটি গ্রহণ ও পরিমাপের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পর্যাপ্ত সঠিক যাচাই-বাছাইয়ের ব্যবস্থা আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে সংস্থার শাখা ব্যবস্থাপক সন্তোষজনক কোনো সদুত্তর দিতে পারেননি।
সরকারি অর্থে পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য যেখানে শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, সেখানে খাবারের মান, পরিমাণ, সংরক্ষণ ও বিতরণে এমন অ'ভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
বাউফল প্রতিনিধি :
২৪/০৮/২০২৬
০১৭২৫০৯৮৭৬৪
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.