দশমিনায় খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় জেলে আটক।
এইচ.এম.নুরনবী,পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার খাল-বিল ও জলাশয়ে অবাধে কীটনাশক প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ দীর্ঘদিনের। এতে শুধু মাছই নয়, ধ্বংস হচ্ছে খালের পানিতে থাকা নানা প্রজাতির জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। বিষাক্ত কীটনাশকের প্রভাবে একদিকে যেমন মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পানির পরিবেশ। এমনই এক ঘটনায় খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় মো. আল আমিন (৩৫) নামে এক জেলেকে আটক করেছে বন বিভাগ।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন বন বিভাগের একটি খালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মাছ ধরার ট্রলার ও খালে প্রয়োগ করা কীটনাশকের একটি বোতল উদ্ধার করা হয়।
আটক মো. আল আমিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমবাড়িয়া গ্রামের মো. আব্দুর রহিম শিকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা যায়, চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন বন বিভাগের বিভিন্ন খালে মাঝে-মধ্যে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার অভিযোগ রয়েছে। রাতের আঁধারে কিংবা সুযোগ বুঝে একশ্রেণির অসাধু ব্যক্তি খালে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে মাছ শিকার করে নিয়ে যায়। এতে পানিতে থাকা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মারা যায় এবং দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় জলজ পরিবেশ।
শনিবার বিকেলে এমনই একটি গোপন সংবাদের ভিত্তিতে চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় মো. আল আমিনকে আটক করা হয়।
পরে তাকে চরহায়দার ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে একটি কীটনাশকের প্লাস্টিকের বোতল ও একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। ওই রাতেই তাকে দশমিনা থানা হেফাজতে দেওয়া হয়।
চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন বিভাগের আওতাধীন একটি খালে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় মো. আল আমিনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মাছ ধরার ট্রলার ও কীটনাশকের একটি বোতল উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। রোববার দুপুর ৩টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বন বিভাগের আওতাধীন খাল ও জলাশয়ে কীটনাশক প্রয়োগ করে মাছ শিকারসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তারিখ,২৩/০৮/২৬:
এইচ.এম.নুর নবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
মোবাইল,01777042194
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.