এমপি শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হওয়ায় গোবিন্দগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা-৪ আসনের এমপি শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় নিজের নির্বাচনী এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও গ্রামের বাড়ি মহিমাগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণের পরপরই গোবিন্দগঞ্জে দলমত নির্বিশেষে স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আনন্দ-উল্লাস করেন। এ সময় বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করা হয় এবং পথচারী ও ভোটারদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, বিএনপি নেতা আলতাফ হোসেন পাতা, রফিকুল ইসলাম রফিকসহ দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। পরে তারা স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
এদিকে শামীম কায়সার লিংকনের প্রতিমন্ত্রী হওয়ার খবরে তাঁর গ্রামের বাড়ি মহিমাগঞ্জেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.