জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি এক নারী সহ মাদক কারবারি সুমন মৃধাকে আটক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আদর্শপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত মো. সুমন মৃধা (৩০), মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামের মৃত হানিফ মৃধার ছেলে। সুমন মৃধা এর আগেও মাদক সহ আটক হয়েছিল। এবং আটককৃত মোসা. তানিয়া বেগম (৩৩), মদনপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানান, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ও বাউফল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) সম্বিত রায়, এএসআই আরিফুল সহ পুলিশের একটি দল মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে সুমন মৃধা ও তানিয়া বেগমকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন- মাদক কারবারি সুমন মৃধা প্রথমে ওই আটককৃত নারী তানিয়ার স্বামীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ক্রয় করে যাবার পথে আটক সহ ইয়াবা উদ্ধার করা হয় এবং সুমন মৃধাকে জিজ্ঞাসাবাদ পূর্বক নারী তানিয়ার ঘরে তল্লাশি চালিয়ে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় অন্য অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তানিয়াকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.