ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে দক্ষতা ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে থানা পুলিশ।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে অপরাধীদের গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারির ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কোতোয়ালী মডেল থানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তার দায়িত্বশীলতা, দক্ষ নেতৃত্ব ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকার ধারাবাহিক স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নগরবাসীর মধ্যেও এ অর্জন ইতিবাচক সাড়া ফেলেছে।
পুলিশ সংশ্লিষ্টরা জানান, অপরাধ দমনে চলমান অভিযান আরও জোরদার করে ময়মনসিংহ নগরীকে নিরাপদ রাখতে কোতোয়ালী মডেল থানা ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.