আইজিপি পরিচয়ে সরকারি কর্মকর্তাকে হুমকি: ধোবাউড়ায় ভ্রাম্যমান আদালতে ১ মাসের কারাদণ্ড
ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয় দিয়ে এক সরকারি কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে মো. জহিরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. জহিরুল ইসলাম নিজেকে পুলিশের আইজিপি পরিচয় দিয়ে এক সরকারি কর্মকর্তাকে প্রভাবিত করার চেষ্টা করেন এবং হুমকি প্রদান করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় ধোবাউড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, ভুয়া পরিচয় ব্যবহার এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.