বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এর আয়োজনে মাঠ দিবস পালিত
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সাদুল্লাপুরের ধাপেরহাট শাখার বিজ অফিসের উদ্যোগে ধান চাষ ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৮০ জন কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস কর্মসূচি হয়েছে।
শনিবার (২৩মে) বিকেলে পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ধান চাষ ফলন ফসলের মাঠে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এ আয়োজন করে।
ধাপেরহাট শাখার সহকারী শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিজ এর গাইবান্ধা জোনের সিনিয়র কমপ্লাইন্স অফিসার আহসান হাবীব,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী বিজ এর শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ, পলাশবাড়ী কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার আঃ লতিফ।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ধাপেরহাট শাখার কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার তপন কুমার সরকার।
আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। এসময় কৃষকদের সামনে বিভিন্ন গুনগতমান ও দিকনির্দেশনা নিয়ে কৃষকদের নিয়ে আলোচনা করেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.