রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শিশু হত্যা-ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন
মোঃ নাসিরউদ্দিন সিনিয়র সটাফ রিপোর্টার
রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিশু হত্যা ও ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রেসক্লাব।
শনিবার দুপুরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসঙ্গতি ও দুর্নীতির চিত্র তুলে ধরলে একটি মহল তাদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।
বক্তারা আরও বলেন, দেশে শিশু হত্যা ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.