অগ্নিযোদ্ধাদের নিরাপত্তা বার্তা: ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
ব্যুরো চীফ, ময়মনসিংহ।।
ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউল কিবরিয়া, মোঃ রুকুনোজ্জামান রোকন এবং মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা নাগরিকদের অগ্নি নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করা হয়।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.